ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার নেতারই ঘনিষ্ঠ বন্ধু!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন এক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মোফাজ্জল মোল্লা। রাজ্জাকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। থানায় ডেকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার তৃণমূল নেতার খুনের দিনই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁকেই খুনের অন্যতম অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। তবে খুনের নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব না কি ব্যক্তিগত আক্রোশ ছিল, তা তদন্তসাপেক্ষ।

গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ বিজয়গঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে বৈঠক সেরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। বিজয়গঞ্জ বাজারের অদূরে ভাঙড় খালপাড়ের রাস্তায় শিরীষতলায় প্রথমে গুলি করা হয় রাজ্জাককে। তার পর কুপিয়ে খুন করা হয় তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*