দিনে রাতে পৃথক আবহাওয়া,তার মধ্যেই বাড়তে চলেছে তাপমাত্রা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দোল যাত্রার পর থেকেই মিলবে রীতিমতো উষ্ণতার পরশ। বাড়বে গরম। শুক্র, শনিবার, দার্জিলিং জেলায় বৃষ্টি বাড়বে। উত্তরের চার জেলায় সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি। আগামী চার পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড় সড় পরিবর্তন নেই।দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া। রাতে এবং ভোরে অত্যন্ত মনোরম বসন্তের আমেজ।

কলকাতায় রাতে এবং ভোরে অত্যন্ত মনোরম আবহাওয়া বইছে। দিনের মূল সময় কিছুটা উষ্ণতা অনুভূতি হচ্ছে।বিকেলের পর ফের নাতিশীতোষ্ণ হাওয়া। তবে আদর্শ বসন্তের আমেজ।

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে। সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা। এ সপ্তাহেই ৩৪ ডিগ্রি সেলসিয়াসে উঠবে কলকাতার দিনের তাপমাত্রা।

কলকাতার তাপমাত্রা রাতে ২২.২ থেকে রাতারাতি ২ ডিগ্রি নেমে ২০.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ থেকে নেমে ৩১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৮ থেকে ৮৮ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*