সস্ত্রীক দিল্লির পথে দিলীপ ঘোষ, আবারও পুরানো মেজাজ, তবে কি আবার কোনো নতুন পদ? -বাড়ছে জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃষ্টি মাথায় করে বুধবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লির পথে দিলীপ ঘোষ। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্ষীয়ান বিজেপি নেতা জানান, “ডেকেছেন দলের বড় নেতা। তাঁদের সঙ্গে আলোচনাই মূল উদ্দেশ্য।”

তিনি আরোও বলেন, ‘বাংলায় কীভাবে দলের আরও বিকাশ ঘটানো যায়, তা নিয়ে আলোচনা হবে’। তবে কোন নেতা ডেকেছেন তা স্পষ্ট করেননি দিলীপ ঘোষ।

দুদিন আগেই নব নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে একান্ত সাক্ষাৎ হয়েছে দিলীপ ঘোষের। তারপরেই এই দিল্লি সফর। এবং সফরের মুখে দিলীপের এই ‘বড় নেতা ডেকেছেন’, সব মিলিয়ে রাজনৈতিক মহলে জোর কৌতূহল, দিলীপ কে কি তবে আবার দেখা যাবে পুরনো মেজাজে? তিনি কি আবার কোনও পদ পেতে চলেছেন?

সাম্প্রতিক দিলীপ ঘোষকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কখনও তাঁকে তৃণমূলে পাঠানোর গুজব, তো কখনও নতুন কোনও রাজনৈতিক শিবির গঠনের কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*