রোজদিন ডেস্ক, কলকাতা:- গুজরাতে ফের তিন বছর পর সেতু বিপর্যয়। বুধবার সাত সকালে বাডোদরায় মহীসাগর নদীর উপরে ভেঙে পড়ে গম্ভীরা সেতুটি। গুজরাতে এই সেতু বিপর্যয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ।
তিনি বলেন, “গুজরাতে আবার একটি সেতু ভেঙে পড়ল, এ বিষয়ে কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? হঠাৎ করে সেতুটি গাড়ি সমেত ভেঙে পড়ে,বহু মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ১০ হলেও তা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গুজরাতে এর আগেও সেতু ভেঙে পড়ার ঘটনা রয়েছে। এর আগে ২০২২ সালের মোরবি সেতু বিপর্যয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সবমিলিয়ে সেবার প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়। এর আগে কলকাতায় পোস্তা ব্রীজ এর এক্সিডেন্ট নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন এটা অ্যাক্ট অফ গড নয়,অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাতে যখন সেতু ভেঙে পড়ছে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর রাজ্যে এটিকে অ্যাক্ট অফ গড না বলে অ্যাক্ট অফ ফ্রড বলা যাবে তো? অতএব বারবার এইভাবে সেতু ভাঙছে এবং বহু মানুষের জীবনহানি হচ্ছে তার জন্য গুজরাতের এ ঘটনায় যথাযথ তদন্তের দাবি রাখে, অবিলম্বে এই ঘটনার তদন্ত হওয়া দরকার। নিরপেক্ষভাবে তদন্ত হওয়া দরকার, বারবার এই সেতু ভাঙছে কেনো? এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বলতে হবে গুজরাতে সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড।”

Be the first to comment