বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী!

Spread the love

রোজদিন ডেস্ক : একসময় তিনি ছিলেন তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ। জন্মসূত্রে অবাঙালি হলেও এখানেই তাঁর কর্মস্থান সহ সব কিছু। বাংলা সহ একাধিক ভাষাতেই পারদর্শী তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী দীনেশ ত্রিবেদী পাঁচ বছর আগে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দেন।
সব কিছু ঠিক থাকলে তিনি বাংলাদেশে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হতে চলেছেন বলে সূত্রর খবর। বিদেশে এমবিএ করে আসা, পেশায় বিমানচালক দীনেশ ত্রিবেদী ছবি আঁকেন, ভাল সেতার বাজান, উচ্চ শিক্ষিত, সংস্কৃতি মনস্ক, ঝরঝরে বাংলা বলা তাঁকেই এবার বাংলাদেশে পাঠাতে মনস্থ করেছে কেন্দ্র।
দু-বছর আগে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের আমলে ভারতের সঙ্গে নিকটতম প্রতিবেশী বাংলাদেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না।
কয়েকমাস আগে প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বিপুল ভাবে ক্ষমতায় আসেন। এরপর থেকে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ও উন্নত হয়।
এবার নামী রাজনীতিক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত করে পাঠিয়ে আরও সুবার্তা দিতে চায় ভারত, এমনই মনে করেন অভিজ্ঞ মহল। এই রাজ্য সহ পাঁচ রাজ্যের বিধান সভা নির্বাচন পর্ব মিটলে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আশা। স্বচ্ছ ভাবমূর্তি, সুভদ্র, সুবক্তা, সুসংস্কৃত দীনেশ ত্রিবেদী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মসৃণ সেতু হবেন বলে আশা কেন্দ্রের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*