তারাতলায় বিপর্যয়, নিহত পাঁচ, আহত কুড়ি, গ্রেফতার তিন

Spread the love

রোজদিন ডেস্ক: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে এখন পর্যন্ত ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত ২০ জন হাসপাতালে ভর্তি। এখন ও রাত অবধি উদ্ধার কাজ চলছে। সেনা, পুলিশ,দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী অক্লান্ত, নিরলস ভাবে এই কাজ করছেন।
এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্ধ্যায় আহতদের দেখতে এস এস কে এম হাসপাতালে যান। তাঁদের সঙ্গে কথা বলেন। তাঁদের চিকিৎসা নিয়ে সব রকম ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রাক্তন সরকারের আমলে যে সব নির্মীয়মান ভবনের ছাড়পত্র মিলেছে, তার কাজ আগামী জুলাই মাস অবধি স্থগিত রাখা হবে।সংশ্লিষ্ট সব পক্ষকে দিয়ে এর বিশেষ অডিট করাবে রাজ্য।
প্রাথমিকভাবে এই ঘটনায় গুদামের নকসা য় ত্রুটি ছিল বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী এই কথা জানিয়ে বলেন, বৃহস্পতিবার এই সংক্রান্ত সব রিপোর্ট পাওয়ার আশা। বিধান সভা চলছে, সেখানে তিনি এই দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন। ওয়াকিবহাল মহলের ধারণা, দুর্ঘটনায় নিহত, আহত দের ক্ষতিপূরণ নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন, এই নির্মাণ যে কোন ও আইনের তোয়াক্কা করছে না,তা জানিয়ে গত ১১ জুন বন্দর শ্রমিক সংগঠন কলকাতা বন্দর কর্তৃপক্ষ কে চিঠি ও দিয়েছিল।
এই বিষয়ে ঠিকাদার আসগরের বিরুদ্ধে আগেই কর্মীরা অভিযোগ ও করেন
মহম্মদ সেলিম আক্ষেপ করে বলেন, তৃণমূলের শাসনে নাজিরাবাদে শ্রমিক রা পুড়ে মারা গেছিলেন,আর এই আমলে জানানো সত্বেও বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিল না।
সূত্রের খবর, এই ঘটনায় বুধবার রাতে গুদামের সুপারভাইজার মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী কে গ্রেফতার করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ ২০২৪ সালে বেহেরা ব্রাদার্স কে ৩০ বছরের চুক্তিতে এই জমি লিজ দেয়।
এই নির্মাণ কাজ সব রীতি, নিয়ম মেনে হচ্ছিল কিনা তদন্ত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*