রোজদিন ডেস্ক : রাজ্যের সব জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে (District Primary School Council) অবিলম্বে নির্বাচনের দাবি জানালেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্বাচনের রায় দিয়েছে কলকাতা উচ্চ আদালত। এই রায়কে স্বাগত জানিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনন্দ হা্ন্ডার দাবি, সব জেলাতেই এই নির্বাচন হোক। তাঁর অভিযোগ, আগে নিয়মিত এই নির্বাচন হলেও গত পনের বছর ধরে তা বন্ধ। রাজ্য সরকার নিজেদের মনোনীত ব্যক্তিদের দিয়ে নানা অবৈধ কাজ করছে।
প্রাথমিক শিক্ষা সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্বও কম বলে শ্রী হান্ডা জানান। মহকুমা প্রতি মাত্র তিন জন। পক্ষান্তরে পঞ্চায়েত, বিধায়ক, সাংসদের প্রতিনিধি বেশি থাকায় শিক্ষা ধ্বংস-সহ নানা নীতি নেন। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা সংসদের নির্বাচন করার তিনি জোরালো দাবি জানান।

Be the first to comment