আত্মঘাতী হলেন আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক প্রলয় বসু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আত্মঘাতী হলেন চিকিৎসক প্রলয় বসু। বেহালার বাড়িতে গতকাল রাতে আত্মঘাতী হন চিকিৎসক। তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। বর্তমানে কাঁটাপুকুর মর্গে, ময়না তদন্ত হয় তাঁর। জানা যায়, মানসিক অবসাদে ভুগছিলেন অনেকদিন ধরে। তাঁর স্ত্রীও চিকিৎসক। স্ত্রী জিনিয়া বসু একজন রেডিওলজিস্ট। বিগত ২ সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন চিকিৎসক প্রলয় বসু। দুজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও নিয়েছিলেন। তিনি বেহালায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। জানা গিয়েছে, তাঁর বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। বয়স হয়েছিল ৪৯। শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রলয় বসু বর্ধমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছিলেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান (Ramakrishna Mission Seva Pratishthan) এবং রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (Ramakrishna Institute of Medical Sciences) থেকে তিনি এমডি করেন।

গতকাল তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় নিথর দেহ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন চিকিৎসক। তাঁর দেহ কাঁটা পুকুর মর্গে নিয়ে যাওয়া হয়। সাড়ে তিনটের মধ্যে ময়নাতদন্ত শেষ হয়। পরিবার সরাসরি সেখান থেকে বিকেল ৪টে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যায় দেহ। সেখানেই হয় শেষকৃত্য।

প্রসঙ্গত,আরজিকর হাসপাতালে জুনিয়ার চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল,যেই ঘটনা নাড়া দিয়েছিল সারা দেশ তথা বিদেশেও। সারা দেশ জুড়ে হয়েছিল আন্দোলন। সে সময় কলকাতায় গঠিত হয় অভয়া মঞ্চ। সেই অভয়া আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ডক্টর প্রলয় বসু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*