বিদেশ সফর সেরে আসা প্রতিনিধিদের নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, দিল্লি যাচ্ছেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের ভূমিকা এবং ‘অপারেশন সিঁদুর’-এর কথা বিশ্বদরবারে তুলে ধরতে ভারত থেকে সাতটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে ছিল নরেন্দ্র মোদী সরকার। এক এক করে গত রবিবার সব ক’টি দলই ভারতে ফিরে এসেছে। তারা কী বলল, আর কী শুনে এল সেই নির্যাস নিয়েই ওই দলগুলির প্রতিনিধিদের এ বার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে সাতটি দলেরই সকল সদস‍্যকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই প্রতিনিধিদলের একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে দলে ছিলেন, সেটি গিয়েছিল এশিয়ার পাঁচটি দেশে— জাপান, দক্ষিণ কোরিয়া, কুয়ালা লামপুর, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া।

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় পরিষদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর দফতর থেকে ফোন এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। অভিষেকের দফতর থেকে সরকারি ভাবে জানানো হয়েছে, মঙ্গলবারের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*