Dumdum unnatural death : দমদমের ভাড়ার বাড়ি থেকে মিলল কম্বলে জড়ানো গৃহবধূর দেহ

Spread the love

প্রতিবেদন: ভাড়া বাড়ি থেকে মিলল কম্বলে জড়ানো এক গৃহবধূর নিথর দেহ (Dumdum unnatural death)। বুধবার রাতে দমদম ক্যান্টনমেন্ট এলাকার সুভাষপল্লির ঘটনা। মৃতার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।প্রাথমিক ভাবে এটিকে খুন বলেই মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম জয়া দত্ত। বয়স তিরিশের আশপাশে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সুভাষপল্লির ওই বাড়িতে একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন মহিলা। ঘটনার নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কোনও শত্রুতা রয়েছে, জানতে তদন্তে নেমেছে পুলিশ। ওই বাড়ির সামনের একটি সিসিটিভি ক্যামেরা ভাঙা অবস্থায় মিলেছে। ফলে সুপরিকল্পিত খুনের তত্ব আরও জোরালো হচ্ছে। পুলিশ আপাতত এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে এই রহস্যমৃত্যুর কিনারা করতে চাইছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*