NRS Hospital: এনআরএস হাসপাতালের শৌচাগারে মিলল নার্সের দেহ, কীভাবে মৃত্যু, ঘনাচ্ছে রহস্য

Spread the love

প্রতিবেদন: ফের আরজি কর কাণ্ডের ছায়া। এবার কলকাতারই আর এক বড় সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (NRS Hospital) শৌচাগার থেকে মিলল ওই হাসপাতালেরই এক নার্সের নিথর দেহ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু জানতে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, বুধবার রাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি ছিল তাঁর। তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন অন্য কর্মীরা। পরে ওয়ার্ডের পাশের শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*