Durga Idol In Sky!! ড্রোন দিয়ে আঁকার ভাবনা!  

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যের নতুন সরকার এবার দুর্গাপুজোয় বহু অভিনব পরিকল্পনা নিচ্ছে। সূত্রের খবর, কলকাতার আকাশে এবার ড্রোন দিয়ে দুর্গা মূর্তির অবয়ব আঁকার ভাবনা হচ্ছে। এর জন্য তিন হাজার ড্রোনের আলোর বিন্দু দিয়ে ফুটে উঠবে দুর্গাপ্রতিমার অবয়ব!

রাজ্যের এই শ্রেষ্ঠ উৎসবকে আন্তর্জাতিক রূপ দিতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। রাজ্য পর্যটন দফতর এর নাম দিয়েছে, ‘বিশ্ব জুড়ে বাঙালির আবেগ, দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট ২০২৬।”

আগামী দশ অক্টোবর মহালয়ার দিন থেকে এই বিশেষ উৎসব শুরু হবে বলে জানা যায়। ইডেন গার্ডেনে বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

দুর্গাপুজোর সার্বিক বিষয় নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর রাজ্য সরকার বৈঠক করবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*