প্রতিবেদন: কেরালায় এক পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ৮ জনের। এরা সবাই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। প্রত্যেকের বাড়ি তামিলনাড়ুতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কেরলের ত্রিচুর জেলার ঘটনা। পড়ুয়ারা একটি গাড়িতে ছিলেন। গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আর একজনের মৃত্যু হয় হাসপাতালে। শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ ত্রিচুরের পানাম্বিকুন্নু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কোডুঙ্গাল্লুর যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে একই দিকে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে। ওই এলাকায় তখন রাস্তা মেরামতির কাজ চলছিল। ধাক্কার জেরে দুমড়ে, মুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়েন কয়েকজন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি।গাড়িতে থাকা আটজনই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া।

Be the first to comment