প্রতিবেদন: অবশেষে স্বস্তি। রেলাইন ধ্বসে সাময়িক বিচ্ছিন্ন হয়ে যাওয়া উত্তর-দক্ষিণবঙ্গ রেল যোগাযোগ আজ শনিবার থেকেই শুরু হয়ে যাবে। এমনই আশার আলো দেখাচ্ছে রেল। নিউ ফরাক্কায় রেললাইন মেরামতির কাজ শেষ। বজ বেলার দিকে শুরু হয়েছে ট্রায়াল রান। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করেছেন রেল কর্মী ও আধিকারিকরা। সরকারি ভাবে কোনও ঘোষণা না হলেও রেলকর্তাদের আশা আজ শনিবার সন্ধ্যে থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে। এদিকে এই বিপর্যয়ের জেরে আজ, শনিবার বাতিল করা হয়েছে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত ট্রেনই। ফলে চাপ পড়েছে সড়ক পথে। তার ফলে প্রবল যানজট তৈরি ফরাক্কা ব্যারেজে। দীর্ঘ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে এই যানজট চলছে। শুক্রবার রাত থেকে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সারি সারি বাস, ট্রাক। নাজেহাল যাত্রীরা।

Be the first to comment