দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ, পড়ুয়াদের প্রতিবাদ

Spread the love

রোজদিন ডেস্ক : গত বছর আর জি করে অভয়ার নৃশংস হত্যার রেশ না মিলোতে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ওই বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়ারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। সঙ্গে এই শিক্ষালয়ের ছাত্রীরা সহ সার্বিক নিরাপত্তার দাবি করেছেন। আজ সম্মিলিত পড়ুয়াদের পক্ষে মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডিনকে লেখা এক চিঠিতে এই ঘটনায় ক্ষোভ উগরে দেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। দায়ের হয়নি এফআইআর। তাঁরা পড়শি রাজ্যের ছাত্রীকে যে ভাবে দুষ্কৃতিরা নির্যাতন করেছে তার তীব্র প্রতিবাদ জানান।  মেডিকেল কলেজ ও সংলগ্ন এলাকায় ২৪×৭ প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী মোতায়েন, পর্যাপ্ত আলো, কলেজ পরিচালনায় স্বচ্ছতা ইত্যাদি সহ ১৪ দফা দাবি জানান। এই ন্যক্কারজনক ঘটনায় কর্তৃপক্ষের নীরবতা, দ্রুততম ব্যবস্থা না নেওয়ায় পড়ুয়ারা রীতিমত ক্ষুব্ধ।  এই ঘটনায় যেই জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই ঘটনায় দুর্গাপুর সহ রাজ্যে তোলপাড় উঠেছে। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সরব সব মহলই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*