রোজদিন ডেস্ক: রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁরা রাস্তায় আছেন বলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেন। মুর্শিদাবাদে ডি ওয়াই এফের সম্মেলনে তিনি প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী র তীব্র সমালোচনা করেন। বলেন,কারা দেশের সর্বনাশ করছে আর কারা দেশকে ঐক্য বদ্ধ রাখার চেষ্টা করছে বুঝে নিতে হবে।
রাজ্যে বর্তমান সরকার আসার পর বুলডোজার চলছে। তাঁরা ই এর বিরুদ্ধে লড়ছেন।।হক কথা বামপন্থী রাই বলে, তাই বিজেপি তাঁদের ই ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন। সংবিধানের নামে শপথ নিয়ে সরকার গুন্ডাদের মত ব্যবহার করছে বলে তোপ দাগেন। মুখ্যমন্ত্রী স্বপ্নেও লাল ঝান্ডা দেখছেন বলে তিনি কটাক্ষ করেন।
হুগলির শ্রীরামপুরে শনিবার এস এফ আই সমাবেশে ও একাধিক বক্তা রাজ্যে মনুবাদী সরকার এসেছে বলে মন্তব্য করেন। এর বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে বলে জানান।

Be the first to comment