রোজদিন ডেস্ক :
পুজোয় তাঁরা আমিষ উৎসব (Congress will arrange non veg festival) করবেন বলে ঘোষণা করলেন কংগ্রেসের একাধিক নেতা।
রাজ্যে এসে বাগেশ্বর বাবা র পুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্যর প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি হবে।
অন্যদিকে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর দায়ে গ্রেফতার অতনু দাস এখন পুলিশ হেফাজতে। এর বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ জারি থাকবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শনিবার জানান।
রাজ্যের বিজেপি সরকার আসল সমস্যাগুলির সমাধান না করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

Be the first to comment