রোজদিন ডেস্ক :
জাতীয় কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রের ই ২০ নীতিকে (E 20 Policy) জনবিরোধী তকমা দিয়ে অবিলম্বে তা পর্যালোচনার দাবি জানিয়েছেন।
দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, ইথানল তৈরির জন্য বিপুল পরিমাণে আখ, শস্য ব্যবহার হওয়ায় চিনি সহ খাদ্যপণ্যের দাম বাড়ছে। গত তিন মাসে চিনির দাম ৪০% বৃদ্ধি পেয়েছে। গুড়, চাল, ভুট্টার ময়দা ইত্যাদির দাম ও যথাক্রমে ২৪%,১৬% ও ১১%, বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রকে তোপ দেগে জয়রাম রমেশ বলেন, মোদি সরকারের জন বিরোধী ই ২০, নীতিতে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে, গাড়ি ব্যবহারকারীরা কম মাইলেজে তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, গাড়িরও ক্ষতি হচ্ছে। ইথানল তৈরির জন্য ২৫ লক্ষ টন আখ নেওয়ার জন্য চিনির দাম হু হু করে বাড়ছে বলে তিনি জানান।
অবিলম্বে এই জন বিরোধী নীতি পর্যালোচনা করে, জোর করে ইথানল ব্যবহার বন্ধ করার জন্য জয়রাম রমেশ দাবি জানান।
উল্লেখ্য, ব্যাপক হারে চিনির দাম বাড়ায় মিষ্টি সহ বহু জিনিসেরই দাম বাড়ার আশঙ্কায় আমজনতা উদ্বিগ্ন।

Be the first to comment