রোজদিন ডেস্ক :
আজ সন্ধ্যায় আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি, জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। আফগানিস্তানে ভূকম্পের জেরে এই সব রাজ্যে তা অনুভূত হয় বলে সরকারি সূত্রে জানা যায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
আচমকা এই ভূমিকম্পে বহু মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। ভেনেজুয়েলার ভয়ঙ্কর ভূমিকম্পে র রেশ না মিলতে এই ভূকম্প হওয়ায় সর্বত্র উদ্বেগ, আতঙ্ক ছড়ায়।
এখন অবধি কোন ক্ষয় ক্ষতির খবর মেলেনি।

Be the first to comment