রোজদিন ডেস্ক :
নেপালের ভয়াবহ হড়পা বানের রেশ না মিলোতেই বৃহস্পতিবার রাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো তিব্বত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। অরুণাচল প্রদেশের পান্ডিনের প্রায় পাঁচশো কিমি উত্তর ও উত্তর পশ্চিমের মাটি এর ফলে দুলে ওঠে। মাটির ১৭৩ কিমি গভীরতা থেকে এই কম্পন ছটিয়ে পড়ে। প্রথম কম্পনটি অনুভূত হয় ভারতীয় সময় রাত আটটার ঠিক পরে।
এরপর প্রায় চল্লিশ মিনিট পর ফের ভূকম্পে তিব্বতের মাটি কেঁপে ওঠে। অরুণাচলের বাসার থেকে ৩২৩ কিমি উত্তর ও উত্তর পশ্চিমের অংশে তা অনুভূত হয়। এবার মাটির পনের কিমি গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে।
এখন অবধি পাওয়া খবরে প্রকাশ, তিব্বতের উত্তরে, উচ্চ পার্বত্য এলাকা নাগচু এইদিনের ভূকম্পের উৎস স্থল। এখন অবধি কোন ক্ষয় ক্ষতির খবর নেই। তবে নেপালের সাম্প্রতিক হড়পা বানের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক দেখা দেয়।

Be the first to comment