রোজদিন ডেস্ক :
আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাবে উদ্বেগ ছড়িয়েছে এই দেশেও।
এবার জরুরি কাজ ছাড়া আফ্রিকার তিন দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো কেব্দ্রীয় সরকার। কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে খুব প্রয়োজন ছাড়া কেউ যাতে ভ্রমণ না করেন এই মর্মে সরকার বিজ্ঞপ্তি জারি করেছে।
এই ছাড়া এই সব দেশ থেকে আসা মানুষ জন, অজানা জ্বরে আক্রান্ত যাত্রীদের সনাক্ত করা, তাঁদের মূল্যায়ন করা ইত্যাদিতে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও নানা সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে।

Be the first to comment