রোজদিন ডেস্ক :
নদীয়ার নাকাশিপাড়ায় বাজ পড়ে এক মহিলা সহ দুজন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। শনিবার রাতে ওখানে প্রবল ঝড় বৃষ্টির সময় দুই এলাকায় বাজ পড়ে তাঁদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রের খবর, গোবিপুরে মাঠে চাষের কাজ করার সময় আচমকা বাজ পড়ে প্রাণ হারান তপন প্রামাণিক (৫০)। অপর ঘটনা হয় ওখানকার দুর্গাপুরে৷ বাড়ির সামনে পাটকাঠি সরানোর কাজ করছিলেন উন্নতি সরকার (৩২)। হঠাৎ বাড়ির পাশে নারকোল গাছে বাজ পড়ে তিনি গুরুতর আহত হন৷ দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাঁকে মৃত ঘোষণা করেন।
একই দিনে নাকাশিপাড়ার দুই অঞ্চলে পৃথকভাবে দুজনের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment