রোজদিন ডেস্ক :
নিরাপত্তার ঘেরাটোপে থাকা হোয়াইট হাউসের কাছে ফের গুলি চললো। শনিবার সন্ধ্যায় আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে হোয়াইট হাউস সংলগ্ন এলাকা৷ ভিতরে তখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে বৈঠক করছিলেন৷ গুলির শব্দে দ্রুত সতর্ক হন নিরাপত্তা রক্ষীরা। তাঁদের গুলিতে প্রাণ যায় বন্দুকবাজের। এক পথচারী ও প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। নিহত বন্দুকবাজের পরিচয় জানা যায়নি। পথচারীর মৃত্যু কিভাবে হোল তা পরিস্কার নয়। এই ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা রক্ষীরা। এলাকায় কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment