রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ইসিআই) কি বিজেপির ভোট চুরির ব্যাক অফিস? এই ভাষাতেই ইসিআই-কে তীব্র আক্রমণ করে ধিক্কার জানালেন জাতীয় কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে। সমাজ মাধ্যমে দেশের শীর্ষ নির্বাচন সংস্থাকে তোপ দেগে তিনি এই সব নিয়ে কংগ্রেস শাসিত কর্ণাটক এর বেশ কিছু নমুনা তুলে ধরেন।
খাড়গের বক্তব্য, ২০২৩ সালে কর্ণাটক নির্বাচনে আলান্দ কেন্দ্রে ঢালাওভাবে বহু ভোটদাতার নাম বাদ যায়। অত্যন্ত সুচতুরভাবে হাজার হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে এই সব ঘটনার কংগ্রেস সরকার সিআইডি তদন্তর নির্দেশ দেয়।
এরপরই ঘটনা অদ্ভুত ভাবে মোড় নেয় বলে তিনি জানান। বলেন, এর আগে ভোটার তালিকায় গরমিল বলে যে সব তথ্য দেওয়া হয়েছিল,এখন ইসিআই তা এড়িয়ে যাচ্ছে। আচমকাই ইসিআই এর এই ভোলবদল নিয়ে তীব্র আক্রমণ করে খাড়গে বলেন, কেন ওরা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণগুলি বন্ধ করতে চাইছে? কাকে রক্ষা করতে চায় ওরা? কে রক্ষা করছে? বিজেপির ভোট চুরির দফতর কি? বিজেপির চাপে ইসিআই নত হচ্ছে কিনা তিনি প্রশ্ন তোলেন। সিআইডি তদন্তে অপরাধীদের ধরার যে প্রয়াস নেওয়া হয়েছিল তা বানচালের অভিযোগ করেন।
জাতীয় কংগ্রেস সভাপতি বলেন, সব ব্যক্তির ভোটাধিকার রক্ষার অধিকার আছে। ভারতীয় গণতন্ত্র রক্ষার প্রয়োজন আছে বলে তিনি জোরালো ভাবে দাবি করেন।

Be the first to comment