রোজদিন ডেস্ক : রাজ্যে বহু আলোচিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন উত্তরপ্রদেশের বহু পরীক্ষার্থীও। যা নিয়ে উল্লসিত শাসক শিবিরের একাধিক নেতা। দলের মুখপাত্র কুণাল ঘোষ, সুদীপ রাহা প্রমুখ এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন।
যোগী আদিত্যনাথের রাজ্যে চাকরি না থাকা, চাকরি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তোপ দাগেন।
রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীদের স্বাগত জানান।

কুণাল ঘোষ বলেন, যোগীর রাজ্যে চাকরি নেই, পরীক্ষা হয় না, সেখান থেকে এখানে পরীক্ষা দিতে এসেছেন, তাদের কেউ বাধা দেয় নি, হয়রান করেনি, অপমান করেনি বলেনি, এখানে শুধু বঙ্গবাসীরাই পরীক্ষায় বসতে পারবেন!
কিছু বুঝলেন বলে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তিনি। পরিশেষে জয় বাংলার ধ্বনি দেন।

শাসক দলের যুব নেতা সুদীপ রাহা পৃথকভাবে বিজেপি কে তোপ দেগে বলেন, উত্তরপ্রদেশের ভরসাও এখানকার মুখ্যমন্ত্রী! ওই রাজ্য থেকে এখানে এসএসসি পরীক্ষা দিতে আসছে! এবার বিজেপি কি বলবে? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মোদিবাবু এইদিকে তাকানোর আগে নিজের দিকে চারটে আঙুল তুলে দেখুন!

প্রসঙ্গত রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগের আবহে আদালতের নির্দেশে আজ এসএসসি পরীক্ষা নেয়। চাকরিহারা শিক্ষকরা সহ বহু চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশ নেন। আসেন উত্তর প্রদেশ সহ ভিন রাজ্যের বাসিন্দারাও। তাদের অনুযোগ, ওই সব রাজ্যে চাকরি নেই, চাকরি নিয়ে দুর্নীতি আছে। তাদের এই সব দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে তুফান উঠেছে। শাসক দল ডবল ইঞ্জিনের সরকারকে তুলোধোনা করতে আসরে নেমেছেন।
রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা, আক্রমনের জবাবও এর মাধ্যমে দেওয়ার প্রয়াস নিচ্ছেন তারা।

Be the first to comment