রোজদিন ডেস্ক : ভোট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের সাম্মানিক বৃদ্ধি করা হল। ভোটকর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করল নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী, হোম গার্ড, স্বেচ্ছাসেবকদের খাওয়ার খরচ বৃদ্ধি করা হল।
উল্লেখ্য, এত দিন প্রিসাইডিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকেরা দৈনিক ৩৫০ টাকা পারিশ্রমিক পেতেন। এ বার তাঁদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে ৫০০ টাকা অথবা এককালীন ২০০০ টাকা। পোলিং অফিসারদের দৈনিক পারিশ্রমিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪০০ হচ্ছে।
নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীরা এ বার ৩৫০ টাকা পাবেন। আগে তাঁদের এক দিনের পারিশ্রমিক ছিল ২০০ টাকা। পারিশ্রমিক বাড়ছে ফ্লাইং স্কোয়াডের সদস্য, মাইক্রো অবসার্ভার এবং ভিডিয়ো মাধ্যমে নজরদারি চালানো ভোটকর্মীদেরও।

Be the first to comment