রোজদিন ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের সাড়ে তিন কোটি টাকার সম্পতি বাজেয়াপ্ত করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। প্রথম থেকেই ইডি-র নিশানায় ছিলেন তিনি। তাঁর বাড়িতে তল্লাশিও হয়েছিল। কয়েক মাস আগে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি৷ সূত্রের খবর, চন্দ্রনাথ সিংহের পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। সব মিলিয়ে এর বাজারদর হয়েছে সাড়ে তিন কোটি টাকা। ২০২৪ সালে তাঁর বাড়ি তল্লাশি করে ৪১ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। যা কৃষি কাজ, জমি বিক্রি থেকে এসেছে বলে মন্ত্রী দাবি করেন।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইডি রাজ্যের মন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করায় অস্বস্তিতে দল।

Be the first to comment