রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত ইন্দোরের জল না, বিষ বলে তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। ওখানে পুরসভার সরবরাহ করা দূষিত জল পান করে ইতিমধ্যে দশ জনের বেশি সব বয়সের মানুষ মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এই ঘটনাকে রাহুল গান্ধী “মানুষের বাঁচার অধিকার হত্যা” বলে তীব্র আক্রমণ শানান। সমাজমাধ্যমে তিনি বলেন, ইন্দোরে কোন জল নেই, শুধু বিষ সরবরাহ করা হচ্ছে। প্রশাসন কুম্ভকর্ণের মত ঘুমোচ্ছে। ওখানে প্রতিটি বাড়ি থেকে বাড়িতে হাহাকার ছড়িয়ে পড়ছে,গরিব রা অসহায়। যাঁদের উনুন নিভে গেছে, তাঁদের সান্ত্বনা প্রয়োজন, তা সত্বেও (বিজেপি) সরকার শুধু ঔদ্ধত্য দেখাচ্ছে। এই মর্মান্তিক ঘটনা র পরেও বিজেপি নেতাদের বিবৃতি নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। রাহুল গান্ধী আরও বলেন, ওখানকার বাসিন্দারা কবে থেকে নোংরা, দুর্গন্ধ জলের কথা বলেছেন, কর্তৃপক্ষ কোন ও আমলই দেয়নি। এই নিয়ে একাধিক প্রশ্ন তুলে তিনি বলেন, কি করে নর্দমার জলে র সঙ্গে পানীয় জল মিশে যায়?? কেন এরপর সঙ্গে সঙ্গে জল সরবরাহ বন্ধ করা হয় নি?? কখন এই ঘটনার জন্য দায়ী নেতা ও আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রশ্ন তোলেন।

Be the first to comment