রেশন দুর্নীতি মামলা, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠকে চাল ব্যবসায়ীকে তলব ইডির

Spread the love

রোজদিন ডেস্ক : বঙ্গে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে কেন্দ্রীয় এজেন্সিগুলির। পুরোনো সব দুর্নীতির মামলায় নতুন করে চলছে তল্লাশি, তলব, জিজ্ঞাসাবাদ এমনকী গ্রেফতারি পর্যন্ত। শহর ছাড়িয়ে জেলাতেও চলছে ইডি, এনআইএ-র মতো কেন্দ্রীয় এজেন্সির অ্যাকশন। এবার ইডির নজরে প্রায় কবরে চলে যাওয়া রেশন দুর্নীতি মামলা। সেই মামলায় এবার তলব করা হল ইডির স্ক্যানারে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে। আজ সোমবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। আগেও সোনা ও গরু পাচার মামলায় নাম উঠেছিল এই বারিক বিশ্বাসের। একাধিকবার তাঁর বাড়ি, ফ্ল্যাট, চালকলে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এবার ভোটের মুখে ফের রেশন দুর্নীতি মামলায় বারিক বিশ্বাসকে তলব করল ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই মামলার আরও তথ্য পেতে চাইছে তদন্তকারীরা। ২০২৪ সালের অগাস্ট মাসে রেশন দুর্নীতির বিপুল টাকা লেনদেনে বারিকের ভূমিকা ও প্রভাবশালী যোগ নজরে ছিল গোয়েন্দাদের। ইডি সূত্রে খবর, তল্লাশিতে বিপুল টাকার পাশাপাশি তাঁর রাইস মিল থেকেও ইডির হাতে এসেছিল প্রচুর নথি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*