প্রতিবেদন: কামারহাটি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। এই অভিযোগের তদন্তে এবার কামারহাটির বিধায়ক মদল মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁকে ২৯ জুলাই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ওই একই মামলায় বিধায়কের স্ত্রী ও দুই ছেলেকে তলবের নোটিশ ধরিয়েছে ইডি। তাদের আগামীকাল বৃহস্পতিবার ২৩ জুলাই ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। গত ১৪ জুলাই ইডি এই সংক্রান্ত নোটিস পাঠায় মদন মিত্রের পরিবারকে। তারপরই সেদিন সন্ধ্যায় মদন মিত্র এন্টালির তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত শিবিরের অপর সদস্য সন্দীপন সাহার বাড়ি গিয়ে তাঁর বাবা তথা এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং পরদিন সকালে বিধানসভায় ঋতব্রত শিবিরে যোগ দেন তিনি। মদন মিত্রের ঘনিষ্ঠমহলের খবর, তিনি আপাতত তদন্তে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সব রকমের সহযোগিতাই করবেন।

Be the first to comment