রোজদিন ডেস্ক: মৃত ঠাকুমার চুল্লির আগুনে আচমকা নাতির ঝাঁপ দেওয়ায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় নদীয়ায়। উপস্থিত সবাই কোন রকমে তাঁকে উদ্ধার করেছেন। নাতি ইন্দ্রজিৎ বিশ্বাসের দেহের বেশ কিছু অংশ আগুনে পুড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, নবতিপর টুকুবালা মন্ডলের দেহ সবে শ্মশানের চুল্লিতে প্রবেশ করানোর সময় তাঁর শোকার্ত নাতি ইন্দ্রজিৎ ঝাঁপিয়ে পড়েন। আচমকা এই ঘটনায় স্তম্ভিত অন্যরা তাঁকে দ্রুত উদ্ধার করেন।
তাঁর মানসিক সমস্যা আছে বলে অনুমান।। সোমবার রাতের এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Be the first to comment