রোজদিন ডেস্ক, কলকাতা :- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ২৯ জন সেলিব্রিটির বিরুদ্ধে একটি বেআইনি বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলা দায়ের করেছে। এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, রানা দাগ্গুবাতি, প্রকাশ রাজ, মঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা , শ্রীমুখী সহ আরও অনেকে।এই পুরো ঘটনার শুরু গত মার্চ মাসে, যখন হায়দ্রাবাদ সাইবারাবাদ পুলিশ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন ফণীন্দ্র শর্মা নামে একজন ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন যে, বেশ কিছু সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বেআইনি বেটিং অ্যাপের প্রচার করছেন। এই অ্যাপগুলো মানুষকে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের যুবকদের, সহজে টাকা কামানোর লোভ দেখিয়ে বিনিয়োগ করতে উৎসাহিত করে। কিন্তু এর ফলে অনেকেই বিপুল পরিমাণ টাকা হারিয়েছেন, যা পরিবারগুলোর জন্য আর্থিক এবং মানসিক বিপর্যয় ডেকে এনেছে।
ED’র তদন্তে বলা হয়েছে, এই ২৯ জন সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেআইনি বেটিং অ্যাপ প্রচার করেছেন। এই অ্যাপগুলোর মধ্যে রয়েছে A23 Rummy, Junglee Rummy, Yellow 247, FairPlay Live, Jeet Win ইত্যাদি। এই প্রচারের জন্য তারা মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ। ED’র সন্দেহ, এই প্রচারের মাধ্যমে বড় অঙ্কের টাকা মানি লন্ডারিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে।
ফণীন্দ্র শর্মা’র অভিযোগের ভিত্তিতে সাইবারাবাদ পুলিশ একটি এফআইআর(FIR) দায়ের করে। এই এফআইআর-এ বলা হয়েছে যে, এই বেটিং অ্যাপগুলোতে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়, যা পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে বেআইনি। এই অভিযোগের পর ED তদন্ত শুরু করে এবং একটি ইনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ECIR) দায়ের করে।
কিছু সেলিব্রিটি ইতিমধ্যেই এই অভিযোগের বিরুদ্ধে তাদের বক্তব্য দিয়েছেন। বিজয় দেবরাকোন্ডা জানিয়েছেন, তিনি শুধুমাত্র A23 নামে একটি দক্ষতা-ভিত্তিক গেমিং প্ল্যাটফর্মের প্রচার করেছেন, যা তিনি দাবি করেছেন বৈধ। তিনি বলেছেন, ভারতের সুপ্রিম কোর্ট রামি (Rummy) কে দক্ষতা-ভিত্তিক খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা জুয়া নয়।
অন্যদিকে, রানা দাগ্গুবাতি র মুখপাত্র জানিয়েছেন, তিনি ২০১৭ সালে একটি দক্ষতা-ভিত্তিক গেমিং অ্যাপের সঙ্গে চুক্তি করেছিলেন, যা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তিনি বলেছেন, তার প্রচার সম্পূর্ণ বৈধ ছিল।
প্রকাশ রাজ বলেছেন, তিনি ২০১৭ সালে একটি অ্যাপের প্রচারের জন্য চুক্তি করেছিলেন, কিন্তু পরে তা রি-নিউ করেননি কারণ তিনি বুঝতে পেরেছিলেন এটি তার নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ED’র তালিকায় রয়েছেন ২৯ জন বিখ্যাত ব্যক্তিত্ব, যার মধ্যে আছেন অভিনেতা, টিভি তারকা এবং ইউটিউবার। তালিকাটি হল:
রানা দাগ্গুবাতি
প্রকাশ রাজ
বিজয় দেবেরাকোন্ডা
মঞ্চু লক্ষ্মী
প্রণীতা সুভাষ
নিধি আগরওয়াল
অনন্যা নাগাল্লা
শিরি হনুমন্ত
শ্রীমুখী
বর্ষিণী সাউন্ডারাজন
বসন্তি কৃষ্ণন
শোভা শেট্টি
অমৃতা চৌধুরী
নয়নি পবনি
নেহা পাঠান
পান্ডু
পদ্মবতী
ইমরান খান
বিষ্ণু প্রিয়া
হর্ষা সাই
ভাইয়া সানি ইয়াদব
শ্যামলা
টেস্টি তেজা
রীতু চৌধুরী
বন্দরু শেষায়নী সুপ্রীতা
বেটিং প্ল্যাটফর্মের অপারেটর
কিরণ গৌড়
অজয়, সানি এবং সুধীর (সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার)
লোকাল বয় নানি (ইউটিউব চ্যানেল)
এছাড়াও, ED এই বেটিং অ্যাপগুলোর পিছনে থাকা মূল সংগঠকদেরও তদন্তের আওতায় এনেছে।

Be the first to comment