ফের ধর্ষণ আইআইএম, জোকা ক্যাম্পাসে; কসবা আইন কলেজের পর আবারও IIM জোকাতে

Spread the love

রোজদিন ডেস্ক : এবার যৌন নিগ্রহের অভিযোগ কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকা ক্যাম্পাসে। কেন্দ্রীয় সরকার পরিচালিত ওই ম্যানেজমেন্ট শিক্ষাকেন্দ্রের হস্টেলে এক তরুণীকে ডেকে এনে যৌন নিগ্রহ তথা ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তির আইআইএম জোকার এক ছাত্রের বিরুদ্ধে।
এই ঘটনায় শুক্রবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠেন হরিদেবপুর থানার আধিকারিকরা।
পুলিশ সূত্রের খবর, রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। যদিও ওই ছাত্র মূল অভিযুক্ত কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে দাবি পুলিশ সূত্রের। এই ব্যাপারে রাত পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সম্প্রতি কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর মাত্র কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আওতায় কলেজের ক্যাম্পাসে যৌন নিগ্রহর অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*