প্রাথমিক রিপোর্টে সামনে এল আমেদাবাদ-লন্ডন বিমানের ভয়ঙ্কর পরিণতির কারণ; জানুন

Spread the love

রোজদিন, কলকাতা:- প্রাথমিক রিপোর্টে সামনে এল আমেদাবাদ-লন্ডন বিমানের ভয়ঙ্কর পরিণতির কারণ। কেন ভেঙে পড়ল বিমান মাত্র ঐটুকু সময়েই?

এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (AAIB)-এর পেশ করা প্রাথমিক রিপোর্টে মূল কারণ হিসেবে জানানো হয়েছে যে, আমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেকঅফের কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১-এর দু’টি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল।

AAIB-এর মতে, মাটি থেকে উপরে ওঠার মুখেই থ্রাস্ট কমে যাওয়ার ফলেই তৈরি হয় সমস্যা। সাময়িক ভাবে একটি ইঞ্জিন আরও কয়েক সেকেন্ড পরে চালু হলেও স্থিতিশীল হয়নি। ফলে ৩২ সেকেন্ডের মধ্যে ২৪২ যাত্রী-সহ ক্রু মেম্বারকে নিয়ে মেঘানি নগরে হস্টেলের উপর আছড়ে পড়ে বোয়িং ৭৮৭ বিমানটি।

শুক্রবার রাতে প্রকাশিত হওয়া ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’-এর ১৫ পাতার রিপোর্টে বলা হয়েছে, লন্ডনগামী বিমানটি টেকঅফের পর ০৮:০৮:৪২ UTC-তে সর্বোচ্চ ১৮০ নট (IAS) গতিতে পৌঁছেছিল, কিন্তু ঠিক সেই সময়ে ইঞ্জিন ১ এবং ইঞ্জিন ২-এর ফুয়েল কাটঅফ সুইচ ‘রান’ থেকে ‘কাটঅফ’-এর পজ়িশনে সরে যায়। এর ফলেই একসঙ্গে বোয়িং ড্রিমলাইনারটির দু’টি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়।

এই তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিমানের ককপিট রেকর্ডার। রিপোর্টে সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, বিমান মাটি ছাড়ার পরই এক পাইলটকে অপর পাইলটকে জিজ্ঞেস করতে শোনা গিয়েছে ফুয়েল ‘কাটঅফ’ কেন করা হলো? জবাবে অপর পাইলট জানান, সে এরকম কিছু করেনি। সুইচগুলি ‘কাটঅফ’-এ কেন সরে গেল বা কী ভাবে গেল এই নিয়ে বিস্তারিত আরও তদন্ত করা হবে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*