ভয়াবহ দুর্ঘটনা বেলদায়, মৃত ৪

Spread the love

রোজদিন, কলকাতা :- জাতীয় সড়কে শনিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানিসরাই এলাকায় ১৬নং জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কে ট্রাক ও স্করপিও-র মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান স্করপিও গাড়িতে থাকা চার আরোহী। ট্রাকটিকে আটক করে তার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃতদের মধ্যে একজনের নাম অতনু গুহ। তাঁর বাড়ি আসানসোলে। বাকি তিন জনের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

সূত্রের খবর, ওই স্করপিও গাড়িতে খড়্গপুরের দিক থেকে ওড়িশার বালেশ্বর যাচ্ছিলেন চার জন। স্করপিও বেপরোয়া গতিতে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় বেলদার রানিসরাই এলাকায় রাস্তার ডিভাইডার টপকে অন্য লেনে গিয়ে পড়ে স্করপিও গাড়িটি। ওই সময়ে টমেটো বোঝাই একটি ট্রাক খড়্গপুরের দিকে যাচ্ছিল। স্করপিও গাড়িটি ট্রাকের সামনে পড়ে যায় ও মুখোমুখি ধাক্কা লাগে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*