আইপ্যাক-কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা ইডির

Spread the love

রোজদিন ডেস্ক : আইপ্যাক মামলায় এবার কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে ইডি? সংস্থা সূত্রে খবর, ইডির লিগ্যাল টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। সমস্ত আইনি বিকল্প বিবেচনায় রাখা হয়েছে। আজকালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে তুমুল হট্টগোলের কারণে কলকাতা হাইকোর্ট শুক্রবার মামলার শুনানি শুরুই করা যায়নি। এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। এরপর ই-মেইল করে প্রধান বিচারপতির দরবারে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানায় ইডি। কিন্তু শুক্রবারই ইডির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ হয়ে যায়।আইপ্যাক মামলার শুনানি ১৪ জানুয়ারিই হবে, জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন, নির্ধারিত ১৪ জানুয়ারিতেই শুনানি হবে ইডি ও রাজ্য সরকারের দায়ের করা মামলার। এর আগে শুক্রবার কলকাতা হাইকোর্টে আইপ্যাক নিয়ে রাজ্য সরকারের আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুপুরে সব মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই মত আড়াইটে নাগাদ বিচারপতি এজলাসে আসেন। এজলাস ছিল ভিড়ে ঠাসা। শুনানি শুরু হতেই তুমুল হইচই শুরু হয়। হট্টগোল চরমে উঠলে বিচারপতি অনুরোধ করেন শান্ত হওয়ার জন্য। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি এজলাস ফাঁকা করতে বলেন। কিন্তু তারপরও বিশৃঙ্খলা কমেনি। অগত্যা বিরক্ত বিচারপতি নতুন করে শুনানির দিন ঘোষণা করে এজলাস ছাড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*