প্রথমে অফিস, তারপর রেস্তোঁরা, তল্লাশি চালিয়ে ভোররাতে সুজিত বসুর রেস্তোঁয়া ছাড়ল ED

Spread the love

রোজদিন ডেস্ক : প্রায় গোটা দিন তল্লাশি চালিয়ে মধ্যরাতে প্রায় দেড়টা নাগাদ মন্ত্রী সুজিত বসুর অফিস থেকে বেরিয়ে যান ED কর্তারা। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে এই তল্লাশি বলেই জানা গিয়েছে। শুক্রবার সকালে একসঙ্গে আরও ১০ জায়গায় তল্লাশি চালায় ইডি। তথ্য বলছে ২১ মাস আগে এই একই মামলায় সুজিত বসু বাড়িতেও তল্লাশি চালায় ইডি। এবার প্রথমে সল্টলেকে তাঁর অফিসে হানা দেয় ইডি। ২০ ঘণ্টা তল্লাশির পর রাত দেড়টা নাগাদ দমকলমন্ত্রীর অফিস থেকে বের হন ইডি আধিকারিকরা। বাইপাস সংলগ্ন তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চলে। ভোর রাতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে দুই জায়গা থেকেই। একই সঙ্গে সুজিত বসু ঘনিষ্ঠ নেতা, চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালানো হয়। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও গোডাউনেও দীর্ঘক্ষণ তল্লাশি চলে। এই তল্লাশি নিয়ে সুজিত বসু অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি এসব নিয়ে ভাবছেন না, দূর্নীতির কথা বললেই হল না, প্রমাণ দেখাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*