- আজ ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- প্রায় কুড়ি ঘন্টা তল্লাশি চালিয়ে মাঝরাতে সুজিত প্রচুর অফিস ছাড়ল ইডির টিম। তাঁর ছেলের রেস্তোঁরাতেও চলল দীর্ঘক্ষণ তল্লাশি।
- দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। পলাতক অভিযুক্তরা। তল্লাশিতে নেমেছে পুলিশ।
- এয়ারগান নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে ঘোরাঘুরি। সন্দেহ হতে যুবককে আটক করে পুলিশ। কিন্তু অস্ত্রের বৈধ লাইসেন্স থাকায় জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
- রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু। তবে তার আগে শনিবারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে
- কুলতলিতে নিজের ঘর থেকেই উদ্ধার হল সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ। আত্মহত্যা না কি পিছনে অন্য কিছু, ধোঁয়াশায় পরিবার। তদন্তে নামল পুলিশ।
- জম্মু কাশ্মীরের অনন্তনাগে অভিযানের সময়ে শহিদ বাংলার দুই প্যারা কমান্ডো। একজন ল্যান্সনায়েক সুজয় ঘোষ ও দ্বিতীয় জন হাবিলদার পলাশ ঘোষ। সুজয়ের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া, পলাশের বীরভূমে।
- কাশ্মীরে শহিদ বাংলার দুই জওয়ান সুজয় ঘোষ ও পলাশ ঘোষের মৃত্যুতে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যিনি নোবেল পেয়েছেন, তিনি আমায় ফোন করে বলেছেন যে, আমি আপনার হয়ে এই সম্মান গ্রহণ করছি। কারণ সত্যি আপনি এটা পাওয়ার যোগ্য।
- ফের শুল্ক যুদ্ধ শুরু ট্রাম্পের। এবার চিনের উপরে সোজা ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলেন তিনি। চিনা প্রেসিডেন্টের সঙ্গে সামিট বাতিল করে দেওয়ারও হুমকি দিয়েছেন।
- শনিবার সকাল থেকেই বিক্ষোভ চলছে দক্ষিণ পূর্ব শাখার হাওড়া-আমতা রুটে। দেরিতে ট্রেন আসায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা।

Be the first to comment