দুর্গাপুরে গণধর্ষণের শিকার ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া, অধরা অভিযুক্তরা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে ফের আরজি কর কাণ্ডের ছায়া। গণধর্ষণের শিকার আরও এক ডাক্তারি পড়ুয়া ছাত্রী। এবারের ঘটনাস্থল দুর্গাপুর। অভিযোগ, শুক্রবার সন্ধ্যের পর বেসরকারি মেডিকেল কলেজের এই পড়ুয়াকে রাস্তা থেকে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে কয়েকজন যুবক। ঘটনার পর এখনও অধরা অভিযুক্তরা। তল্লাশিতে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, ওই পড়ুয়া  দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি ভিন রাজ্যের বাসিন্দা।

ঘটনার পর ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই পড়ুয়া কলেজের বাইরে যান। সেই সময় বেশ কয়েকজন যুবক যুবতীর পথ আটকায়। তাঁকে জোর করে হাসপাতালের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণীর পরিবার তাঁকে আর এখানে রাখতে চাইছে না।গণধর্ষণের পর ছাত্রীর মোবাইলও কেড়ে নেওয়া বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই ছাত্রী। দুর্গাপুরের নিউটাউনশিপ থানা তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কোনও নাম বা পরিচয় জানা যায়নি। কাউকে পাকড়াও করাও যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*