Education Amendment Bill, শিক্ষায় মনুবাদের আগমন? সমালোচনায় কংগ্রেস, বিরোধী রা

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে শিক্ষক, শিক্ষা কর্মীদের বদলি সংক্রান্ত বিল এনে রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে গৈরিকিকরণের প্রয়াস নিচ্ছে বলে কংগ্রেস, বামপন্থীদের আশঙ্কা। বৃহস্পতিবার বিধানসভায় এই বিলের ওপর বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী যেভাবে বামপন্থীদের নিশানা করেছেন, এতে অশনি সঙ্কেত দেখছেন বিরোধী রা।
বিশিষ্ট কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী বলেন, এর মাধ্যমে মনুবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান উন্নয়েনের উদ্দেশ্যে তা করা হলে আপত্তির কিছু নেই, কিন্তু এতে তাঁরা শিক্ষায় মনুবাদ কায়েমের আশঙ্কা করছেন।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই বিলের তীব্র বিরোধিতা করে বলেন, এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা হচ্ছে। শিক্ষক দের বদলি র নামে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য, স্বাধিকার হরণ করা হবে বলে তাঁর আশঙ্কা।
এক ই মত পোষণ করেন বিভিন্ন শিক্ষক সংগঠন ও।
মুখ্যমন্ত্রী অবশ্য কোন ও রাখ ঢাক না করে সরাসরি বামপন্থী, বিশেষত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, এমন কি না পোষালে তাঁরা সিপিএমের দৈনিক মুখপত্র বিক্রি করতে পারেন বলেও কটাক্ষ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*