ELECTION COMMISION: রাজ্যে ভোটার তালিকায় নাম তুলতে কমিশনের নয়া উদ্যোগ

Spread the love

প্রতিবেদন: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআরে বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক বা ডিইও এবং নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিক বা ইআরও-দের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমবারের ভোটার ও বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, ফর্ম-৬ জমা দেওয়ার সময় আর অ্যানেক্সার-৪ ঘোষণাপত্র জমা দিতে হবে না। পরিবর্তে, রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস, ১৯৬০-এর নির্ধারিত ফর্মই ব্যবহার করা হবে। এছাড়া, রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে প্রতিটি ডিইও ও ইআরও দফতরে বিশেষ শিবির এবং হেল্প ডেস্ক চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও যোগ্য ভোটারের নাম তালিকাভুক্ত হওয়া থেকে বাদ না পড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*