প্রতিবেদন: আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলা ও মারধরের অভিযোগকে কেন্দ্র বৃহস্পতিবার উত্তপ্ত হয় ব্যাঙ্কশাল কোর্ট। ঘটনার পরই পাঁচটি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত বিচার প্রক্রিয়া ও আদালত-সংক্রান্ত কাজকর্ম থেকে তাঁরা বিরত থাকবেন। এর মধ্যে আদালতের কার্যক্রম, নথিপত্র দাখিল, নোটারি সংক্রান্ত কাজ, হলফনামা এবং রিমান্ডের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং আইনজীবীদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবী এবং বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি ঘটনা ঘটে। এছাড়া চিফ পাবলিক প্রসিকিউটর দফতরে ঢুকে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেই জানান হয়েছে।

Be the first to comment