আরও ১২

Spread the love
  1. পূর্ব ঘোষণা মতোই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার সকাল থেকে উত্তাল দিল্লি। সকাল ৯টার পর থেকে যন্তর মন্তরে বিভিন্ন দিক থেকে মিছিল আসতে শুরু করে আপ সমর্থকদের।
  2. একই ইস্যুতে দিল্লির মান্ডি হাউজে জমায়েতের ডাক দিয়েছে এসএফআই। সেখানে থেকেও বেরিয়েছে মিছিল।
  3. দিল্লিতে আন্দোলনরত সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবিকে আটক করল দিল্লি পুলিশ।
  4. আন্দোলন শুরুর আগেই বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে।
  5. দিল্লিতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পথে নামলেন সিভিল সোশ্যাইটির তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব, মনোজ ঝাঁ।
  6. সেপ্টেম্বর ২০২৬- বাড়ল রাজ্যের জিএসটি আদায়ের অঙ্ক। গত বছরের তুলনায় বৃদ্ধি ৬ শতাংশ।
  7. বাদ পড়া বৈধ ভোটার নাম তুলতে নয়া উদ্যোগ কমিশনের। ফর্ম ৬- এর সঙ্গে আর লাগবে না অ্যানেক্সার ৪, জানাল কমিশন।
  8. আইনজীবীদের ওপর হামলা, ব্যাঙ্কশাল কোর্টে কর্মবিরতির ডাক আইনজীবীদের।
  9. ইন্দ্রনীল সেনের সংস্থার অ্যাকাউন্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের।
  10. সোনারপুরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এলাকায়। শুক্রবার দুপুরে নিহত ব্যক্তি-সহ তিনজন কামরাবাদের আম্বেদকর নগরের একটি বাড়িতে হামলা করে। আক্রান্তদের চিৎকারে স্থানীয় মানুষরা একজনকে ধরে ফেলে। তাদের মারে মৃত্যু হয় অভিযুক্ত গোপাল হালদারের।
  11. পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি।
  12. বিহার থেকে আনা বাঘিনীকে আজ বক্সা রিজার্ভ ফরেস্টে ছাড়া হবে। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*