PM – Smit Machchhar ফোনে কথা হোল 

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আহত ক্যাপ্টেন স্মিত মচ্ছর এর সঙ্গে ফোনে কথা বলেন। তাঁর অসমসাহসিকতার উচ্ছসিত প্রশংসা করেন। মাঝ আকাশে সহ পাইলটের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েও তিনি যেভাবে ককপিটের দরজা খুলে যাত্রী দের প্রাণ বাঁচিয়েছেন , এর জন্য সারা বিশ্ব কুর্নিশ জানাচ্ছেন তাঁকে।

ওই ভয়াবহ পরিস্থিতিতে তাঁর উপস্থিত বুদ্ধি, সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানান।

হাসপাতালের শয্যায় প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত স্মিত মচ্ছর ও। তাঁকে নিজের জীবনের আদর্শ বলে জানান।

সূত্রের খবর, ক্যাপ্টেন স্মিত মচ্ছর প্রধানমন্ত্রী কে জানান, গুরুতর আহত অবস্থায় তিনি হনুমান চালিশা পাঠ করছিলেন। তাঁর নয় বছরের ছেলেকেও তিনি প্রতিদিন পুজো করার সময় এই হনুমান চালিশা পড়ে শোনান। দেশ থেকে দূরে থাকলেও দেশের সংস্কৃতি তাঁর হৃদয়ে থাকে। নিজের শরীরের ক্ষত নিয়ে চিন্তা নেই, সুস্থ হবেন ই, এই আত্মবিশ্বাস আছে তাঁর।

অসমসাহসী এই স্মিত মচ্ছরের সঙ্গে কথা বলে খুশি প্রধানমন্ত্রী ও। যেভাবে নিজের জীবন বিপন্ন করে তিনি প্রায় দুশো জনের প্রাণ বাঁচিয়ে ছেন, চরম বিপর্যয়ের হাত থেকে উড়ন্ত বিমান রক্ষা করেছেন, তাঁর এই বীর গাথা সারা বিশ্বর কাছে দেশকে গৌরবান্বিত করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*