রোজদিন ডেস্ক :
ইডির নথিতে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম প্রকাশ্যে আসায় তীব্র কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি আজ বলেন, উনি (প্রাক্তন মুখ্যমন্ত্রী) নিজেকে সততার প্রতিমূর্তি রেখে অন্যদের ফাঁসিয়েছেন। ওঁর নেতা মন্ত্রীরা জেলে গেছেন, ওঁর গায়ে কোন কালি লাগেনি! এই সব চালাকি বেশিদিন চলবে না বলে তিনি মন্তব্য করেন। এই বর্ষাতিটা গায়ে দিয়ে ওঁর চিরদিন স্নান করার অভ্যাস। ওঁর পুরো দলই ডুবে গেছে। নেতা মন্ত্রীরা সবাই কলুষিত। উনি বেঁচে ছিলেন।এবার ওঁদের (তৃণমূলের নেতা / মন্ত্রীদের!) দিয়েই আসল ঘটনা সামনে আসছে।
উল্লেখ্য, ইউনেস্কোর নামে পুজো পরিক্রমার ভূয়ো পাস চালু করে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছে ইডি। প্রাক্তন মন্ত্রীর সংস্থা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ত্রিশ লক্ষ টাকা পাঠানো হয়েছিল বলে গতকাল ইডি বিবৃতি দিয়ে দাবি করেছে।
বিজেপি সমাজ মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে তীব্র কটাক্ষে বিঁধে বলা হয়, উনিই দুর্নীতির শীর্ষে আছেন! রাজ্যে দুর্গাপুজো শুধু উৎসব না, তা বিশ্বাস, পরিচয়, গর্ব ও আবেগের অংশ। ইউনেস্কোর অনুমতি ছাড়া যেভাবে তাদের নাম, লোগো ব্যবহার করে টাকা তোলার অভিযোগ অত্যন্ত গুরুতর। বিজেপির বক্তব্য, ইডির বিবৃতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, এতে পরিস্কার বোঝা যাচ্ছে, তোলাবাজি শুধু স্থানীয় ছিল না, সুসংগঠিতভাবে একেবারে শীর্ষ থেকে পরিচালিত হোত।
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বক্তব্য, রয়ালটি বাবদ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ওই টাকা দেওয়া হয়েছিল। যদিও এই নিয়ে বিভিন্ন মহলে চর্চা এখন তুঙ্গে।

Be the first to comment