CM in Buxa, ফের শোনা যাবে বাঘের গর্জন!  

Spread the love

রোজদিন ডেস্ক :

আলিপুর দুয়ারের বক্সায় ফের শোনা যাবে বাঘের গর্জন! আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিহারের বাঘিনী এলো বক্সায়। ২০২৩/২৪ এ ওখানে দুটি বাঘের দেখা মিলেছিল বলে সূত্রের খবর। কেন্দ্রের সবুজ সঙ্কেত মেলার পর রাজ্যের বন দফতরের প্রতিনিধিরা বিহারের এই বাঘিনী কে পছন্দ করেন। বুধবার বায়ু সেনার বিশেষ বিমানে তাকে নিয়ে আসা হয়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও এর উপস্থিতিতে তাকে পঁচিশ মাইলের জঙ্গলে ছাড়া হয়।

বন দফতর সূত্রে জানা যায়, বক্সার একদিকে অসম, অন্যদিকে ভুটানের বনাঞ্চল, সেখান থেকে মাঝে মাঝে বাঘেরা ওখানে আসে।

মূলত পুরুষ বাঘের পায়ের ছাপ মেলায়, বক্সায় বাঘিনী আনার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী বিহার থেকে বাঘিনী আনা হয়েছে। এর জন্য ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আজ মুখ্যমন্ত্রী রাজাভাতখাওয়ায় স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। জানান,ওখানে আরও বাঘ আনা হবে। নামেই বাঘ সংরক্ষিত ছিল আগে, বাঘ ছিল না৷ প্রাক্তন সরকারকে বিঁধে বলেন, ওদের কোন ইচ্ছে ছিল না, শুধু ঝগড়াই করত।

বনবস্তির মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন তিনি। কেন্দ্র, রাজ্যের বনমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী প্রমুখকে নিয়ে বন সাফারি করেন। ডুয়ার্সে আরও উন্নয়ন হবে বলে বার্তা দেন। জয়ন্তী সংলগ্ন এলাকায় দু হাজার,জমি দিলে বিশ্বমানের পর্যটন কেন্দ্র করা হবে বলে কেন্দ্রীয় বনমন্ত্রী তাঁকে জানিয়েছেন।

উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ কেন্দ্রীয় বন মন্ত্রী ভূপেন্দ্র যাদবও। খুশি বন সাফারিতেও।

মুখ্যমন্ত্রী স্থানীয়দের তাঁর ওপর আস্থা রাখতে বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*