রোজদিন ডেস্ক: শেষ দফা নির্বাচনের আগেও আমলা বদল অব্যাহত।
এই ভোটপর্ব শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে দুই পদস্থ আধিকারিক কে সরিয়ে দিলো নির্বাচন কমিশন।
দক্ষিণ ২৪ পরগণা এ ডি এম ভাস্কর পাল ও বীরভূমের এ ডি এম শৌভিক ভট্টাচার্য কে সরিয়ে দেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ আগে সরানো হয়েছিল দক্ষিণ ২৪ পরগণার আওতায় ফলতা কেন্দ্রের নি ডি ও সৌরভ হাজরাকে ও। তাঁদের সবাইকেই নির্বাচনের কোন কাজে যুক্ত করা যাবে না। কেন এই সিদ্ধান্ত, তা জানা যায় নি।

Be the first to comment