রোজদিন ডেস্ক: রাত পোয়ালেই শেষ দফার নির্বাচন। ১৪২ টি কেন্দ্রের ৩ কোটি র বেশি ভোট দাতা, ১৪৪৮ জন প্রার্থী, কলকাতা সহ রাজ্যে ২৩৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে হতে চলেছে এই ভোট পর্ব।
১৪৪৮ জন প্রার্থীর মধ্যে ৩২১ জন কোটি পতি। নিরক্ষর প্রার্থী আছেন ১৬ জন। সব থেকে বেশি অপরাধমূলক মামলা আছে বিজেপি র প্রার্থী রাকেশ সিং এর বিরুদ্ধে।
গত বিধান সভা নির্বাচনে ১৪২ আসনের ১২৩ টি তেই জয়ী হয়েছিল টি এম সি। কলকাতা সহ চার টি জেলায় খাতা ই খুলতে পারেনি বিজেপি। এবার সব জেলাতেই জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তারা।
এই নির্বাচনে সব দলের ই গুরুত্বপূর্ণ তারকা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা র আসরে আছেন। মুখ্যমন্ত্রী র কেন্দ্র ভবানীপুরে তাঁর সঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী র কেমন টক্কর হবে সেদিকে তাকিয়ে সারা দেশ।
যাদবপুরে সিপিএমের বাজি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি নিয়োগ দুর্নীতি র মামলা লড়ে জন মানসে আলোড়ন তুলেছেন।
পানিহাটি কেন্দ্রে আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ বিজেপি র প্রার্থী হওয়ায় তা নতুন মাত্রা এনেছে। মুখ্যমন্ত্রী র ঘনিষ্ঠ বলয়ে থাকা একাধিক মন্ত্রী ও আছেন এবার আসরে। অভয়ার দেহ আর জি কর থেকে নিয়ে যেতে প্রাণপণে বাধা দেওয়া সিপিএমের তরুণ প্রতিবাদী মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, আছেন উত্তরপাড়া, পানিহাটি র প্রার্থী তালিকায়।
প্রথম দফার মত এই দফার ভোট গ্রহণ ও অবাধ,নিরপেক্ষ, শান্তিপূর্ণ করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন।
বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সব ভোটার কে নিজের ভোট নিজে দেওয়ার আহবান জানিয়েছেন।

Be the first to comment