আজ বুধবার খড়গপুর ডিভিশনে ২৩ জোড়া ইএমইউ লোকাল ট্রেন বাতিল

চরম ভোগান্তির আশঙ্কা

Spread the love

রোজদিন ডেস্ক : আজ বুধবার চরম ভোগান্তির আশঙ্কা দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের যাত্রীদের। ২৯ এপ্রিল, বুধবার আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩ জোড়া ইএমইউ লোকাল ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনগুলি সাধারণত রবিবার ও জাতীয় ছুটির দিন বন্ধ থাকে। তবে বিশেষ কারণে ২৯.০৪.২০২৬ বুধবার ওই ট্রেনগুলি বন্ধ রাখা হচ্ছে। ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আপ ও ডাউন, দুই দিকেই ২৩ জোড়া করে ইএমইউ লোকাল ট্রেন চলাচল করবে না। বাতিল তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে, যা খড়গপুর শাখার যাত্রীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে। রেল জানিয়েছে, অন্যান্য ইএমইউ লোকাল ট্রেন সাপ্তাহিক সময়সূচি অনুযায়ী চলবে। যাত্রীদের আগে থেকেই যাত্রার পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তে যাত্রীদের অসুবিধার কথা ভেবে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আপ এবং ডাউন শাখার বাতিল ট্রেনের নম্বরগুলিও জানিয়ে দেওয়া হয়েছে। আপ লোকাল:–
৩৮৭০৩, ৩৮৪০৩, ৩৮১০৩, ৩৮৩০৩, ৩৮৪০৯, ৩৮১০৫, ৩৮৪১৭, ৩৮৪২১, ৩৮৭১৩, ৩৮৭১৫, ৩৮৭১৭, ৩৮৪৩৫, ৩৮৪৪৩, ৩৮৪৪৫, ৩৮৪৪৯, ৩৮৩১৩, ৩৮৪৫১, ৩৮৩১৯, ৩৮৯০৯, ৩৮৯১১, ৩৮৯১৭, ৩৮০৩১ এবং ৩৮০৩৩
ডাউন লোকাল:–
৩৮৩০৬, ৩৮৪০৮, ৩৮৩০৮, ৩৮৪১২, ৩৮৪১৪, ৩৮৭০৮, ৩৮৭১২, ৩৮১০৪, ৩৮৪১৮, ৩৮১০৬, ৩৮৩১২, ৩৮৪২৬, ৩৮৪৩৪, ৩৮৪৩৬, ৩৮৭২২, ৩৮৭২৪, ৩৮৪৫০, ৩৮৪৫৬, ৩৮৯১৪, ৩৮৯১৬, ৩৮৯২২, ৩৮০৩২ এবং ৩৮০৩৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*