Eminent সেতার বাদক পদ্মশ্রী মণিলাল নাগের জীবনাবসান, শোক মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রখ্যাত সেতার বাদক পদ্মশ্রী মণিলাল নাগের জীবনাবসান হয়েছে। গতকাল রাতে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৮৮। সেতার বাদনে তাঁর অসামান্য প্রতিভা এই রাজ্য সহ সারা দেশের মানুষের মন জয় করেছিল। তাঁর প্রয়াণে রাজ্যের শিল্প সংস্কৃতি মহলে গভীর শোকের ছায়া নেমেছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে প্রয়াত সেতার শিল্পীকে গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিষ্ণুপুর ঘরানার এই
শিল্পী সেতারকে আন্তর্জাতিক ক্ষেত্রে ও প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি সেতার বাদনে নিজেকে সমর্পণ করেছিলেন। তাঁর মৃত্যুতে রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে অপূরনীয় ক্ষতি হোল।
মুখ্যমন্ত্রী প্রয়াত পন্ডিত মণিলাল নাগের পরিবার, তাঁর অগণিত ছাত্র ছাত্রী, অনুরাগীদের গভীর সমবেদনা জানিয়েছেন।
কিংবদন্তি এই সেতার শিল্পীর প্রয়াণের খবর জানান তাঁর কন্যা তথা সুযোগ্য উত্তরসূরী মিতা নাগ। বেশ কিছুকাল মণিলাল নাগ নিভৃতে, লোকচক্ষুর অন্তরালে তাঁর উত্তর কলকাতার বাসভবনে থাকতেন বলে প্রকাশ।
তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে অগণিত গুণমুগ্ধ, সাংস্কৃতিক মহলের প্রতিনিধিরা এই ধ্রুপদী শিল্পীর উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা, সম্মান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*